স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিখন্ড এলাকায় এক পাষান্ড বাবা তার ছয় বছরের শিশু কন্যাকে হত্যা করে লাশ পাতিলে ভরে ঘরের খাটের নিচে লুকিয়ে রেখেছিল।
রোববার রাতে শিশুর লাশ উদ্ধার এবং সোমবার ভোরে ঘাতক পিতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শ্রীপুর থানার এসআই মাহমুদুল হাসান জানান, নিহতের বাবা রফিকুল ইসলামকে সোমবার সোয়া ৫টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের জয়দেবপুর থেকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রফিকুল পারিবারিক কলহের জেরে শ্বাসরোধ করে তার কন্যাকে হত্যা করে পাতিলে লুকিয়ে রাখার কথা স্বীকার করেছে।
নিহত ওই শিশুর নাম মনিরা খাতুন। সে স্থানীয় হাজী মোহাম্মদ আলী প্রি-ক্যাডেট স্কুলের প্লে শ্রেণির ছাত্রী ছিল। মনিরাদের গ্রামের বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাপাত গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিখন্ড এলাকার ইয়াসিনের বাড়িতে মনিরার বাবা-মা ভাড়া থেকে পোশাক কারখানায় কাজ করতেন। মনিরার মা নাসরিন রোববার বিকেলে কারখানা থেকে বাড়িতে ফিরে মেয়ে ও স্বামীকে না পেয়ে বিষয়টি শ্রীপুর থানায় জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি করে ঘরের খাটের নিচে পাতিলের ভেতর থেকে মনিরার লাশ উদ্ধার করে।
এসআই আরো জানান, লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নাসরিন বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা করেছেন।
শ্রীপুরে মেয়েকে হত্যা করে লাশ পাতিলে, বাবা গ্রেফতার
আপডেট :February 11, 2019
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
