আকরাম হোসেন রিপন
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: কাপাসিয়ায় বিশেষ অভিযান চালিয়ে রোববার রাতে মাদক বিক্রেতা ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামীসহ ১৯ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার দুপুরে তাদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি, যৌতুক ও নারী নির্যাতন, মানব পাচার ও জমি জমা সংক্রান্ত বিরোধসহ বিভিন্ন মামলায় ১৯ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো: উপজেলার বড়টেক গ্রামের মোঃ আলী ফকির, সালুয়ার টেকি গ্রামের মোঃ উজ্জ¦ল মিয়া, চরখামের গ্রামের শুভ বর্মণ, বরিবাড়ি গ্রামের মোঃ আঃ ছাদির মিয়া, চরদুর্লভখা গ্রামের আল আমিন ও মোঃ মাইনুল, গোবিন্দপুর গ্রামের মোশারফ হোসেন মোড়ল, ধানদিয়া গ্রামের মোঃ সুমন মিয়া, লতাপাতা গ্রামের মোঃ আব্দুস সাত্তার, গিয়াসপুর গ্রামের রফিকুল ইসলাম, বাড়ৈগাঁও গ্রামের হান্নান, কেন্দুয়াব গ্রামের মামুন, একডালা গ্রামের মোঃ রেণু মিয়া, সোহাগপুর গ্রামের বাদল, ঝাউয়াদি গ্রামের কমরউদ্দিন, নয়ানগর গ্রামের শরীফ, নয়াপাড়া গ্রামের মোঃ জাকারিয়া হাসান মেহেদী, পেচুরদিয়া গ্রামের মোসাঃ হাজেরা খাতুন ও লাহুরী গ্রামের মোসাঃ আমেনা আক্তার ডলি।
কাপাসিয়ায় বিশেষ অভিযানে গ্রেফতার ১৯
আপডেট :February 11, 2019
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
