Skip to content

বিনিয়োগ বাড়াতে জাপানের প্রতি বাণিজ্যমন্ত্রীর আহ্বান

বাংলাভূমি ডেস্ক ॥
জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে তার কার্যালয়ে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিরোয়াসু ইজুমি এর সঙ্গে মতবিনিময়কালে তিনি এই আহ্বান জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের বন্ধুরাষ্ট্র। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে জাপান বাংলাদেশকে অনেক সহযোগিতা দিয়েছে। জাপানি সাহায্য সংস্থা এখনও বাংলাদেশে কাজ করছে। অনেক জাপানি নাগরিক বাংলাদেশে কর্মরত আছেন। জাপানের সাথে বাংলাদেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত দেশের বিভিন্ন অঞ্চলে ১০০টি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলা হচ্ছে। জাপান নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এবং চট্রগ্রামের মীরেরসরাই উপজেলায় দুটি স্পেশাল ইকনোমিক জোনে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এজন্য জাপানের প্রতি বাংলাদেশের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। জাপানি বিনিয়োগকারীরা বাংলাদেশ সফর করলে এবং বাংলাদেশের ব্যাবসায়ীরা জাপান সফর করলে উভয় দেশের ব্যবসায়ীরা বেশি আত্মবিশ্বাসী হবেন। এতে করে বাণিজ্য ক্ষেত্রে উভয় দেশ লাভবান হবে।

এ সময় হিরোয়াসু ইজুমি বলেন, জাপান বাংলাদেশের ঘনিষ্ট বন্ধুরাষ্ট্র। জাপান ও বাংলাদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের। জাপান বাংলাদেশের সাথে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি করতে আগ্রহী। বাংলাদেশ সকল ক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে। এতে জাপান খুশি। জাপান বাংলাদেশে বিনিয়োগ বাড়াবে। বাণিজ্যের জন্য বাংলাদেশ বেশ ভালো। জাপান বাংলাদেশে অনেক গাড়ি রফতানি করে।

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫