কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: কালীগঞ্জে নবযোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবলী সাদিকের সাথে উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এই মতবিনিময় সভায় কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটি, কালীগঞ্জ প্রেস ক্লাব, কালীগঞ্জ উপজেলা প্রেস সোসাইটির বিভিন্ন পত্রিকায় ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা মতবিনিময়ে উপস্থিত ছিলেন।
সভায় সাংবাদিকরা বলেন, সরকারি বিজ্ঞাপন একতরফাভাবে একই পত্রিকায় না দিয়ে সমন্বয়ের মাধ্যমে অন্যান্য পত্রিকায় দেয়ার জন্য ইউএনও’র প্রতি আহবান জানান। বস্তুনিষ্ঠ সংবাদ লেখার জন্য দেশ ও জনগণের উন্নয়নে সঠিক তথ্য দিয়ে সাংবাদিকদের সহযোগিতা করার জন্য আহবান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন ও দেশের বিবেক। সঠিক ও সত্য প্রকাশ করা তাদের দায়িত্ব। সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড প্রকাশে সংবাদপত্র বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে যাবতীয় সহযোগিতা করার আশ্বাস দেন। তিনি আরও বলেন, মিথ্যা ও ভুল তথ্য দিয়ে কোনো ধরনে সংবাদ প্রকাশ না করতে তিনি সাংবাদিকদের প্রতি আহবান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, প্রবীণ সাংবাদিক মো.আজিজুর রহমান, মো.মোখলেছুর রহমান, মো.ইব্রাহীম খন্দকার, আল-আমিন দেওয়ান, মো.মুজিবুর রহমান, মো.রফিকুল ইসলাম রফিক, আহাম্মদ আলী, আব্দুল গাফফার, রাধেশ্যাম রাজু, মো.মনিরুল আলম, মুহাম্মদ শফিকুল কবীর প্রমুখ।
কালীগঞ্জে ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়
আপডেট :February 14, 2019
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
