Skip to content

বাবার দেয়া নাম বদলে ফেললেন সোনম কাপুর!

বিনোদন ডেস্ক ॥
বছরজুড়ে আলোচনায় থাকলেও বক্স অফিসে সোনাম কাপুরের ছবিগুলো তেমন সফলতার মুখ দেখেনি।

একের পর এক ফ্লপ সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন এই বলি অভিনেত্রী।

সম্প্রতি সোনম অভিনীত ‘এক লড়কি কো দেখা তো এসা লাগা’ ছবিটিও বক্স অফিসে সাফল্যের মুখ দেখেনি।

ছবিটির গানগুলো দর্শকদের মধ্যে সাড়া জাগালেও ছবিটি দেখতে ভারতীয় হলে থেমন ভিড় জমাননি সিনেপ্রেমীরা।

সেজন্য তাকে নিয়ে তেমন আলোচনাও হয়না বলিমহলে।

তবে সিনেমা দিয়ে না হোক এবার বাবা অনিল কাপুরের দেওয়া নাম বদলে আলোচনায় ফিরলেন সোনাম কাপুর।

সম্প্রতি সোনম নিজের ইউজার নাম এবং ইনস্টাগ্রাম বায়োডাটা পরিবর্তন করেছেন।

ইন্সটাগ্রামের নিজের নাম বদলে নতুন নাম দিয়েছেন – জোয়া সোলাঙ্কি।

টুইটার হ্যান্ডেলে দিয়েছেন – জোয়া সিং সোলাঙ্কি।

নিজের ইনস্টাগ্রাম বায়োতে লিখেছেন, তিনি ভারতীয় ক্রিকেট দলের ‘লাকি ম্যাসকট’।

হঠাৎ এমন নাম পরিবর্তন বিষয়ে জানা গেছে, নিজের আগামী সিনেমার প্রচারের জন্যই এমনটি করেছেন সোনম।

ছবিটির নাম – দ্য জোয়া ফ্যাক্টর। চলতি বছরের ৫ এপ্রিল মুক্তি পাবে ছবিটি।

পিংকভিলার খবর, ‘দ্য জোয়া ফ্যাক্টর’ সিনেমায় সোনম কাপুরকে একটি বিজ্ঞাপন এজেন্সির কর্মকর্তার চরিত্রে দেখা যাবে।

অনুজা চৌহানের ‘দ্য জোয়া ফ্যাক্টর’ গল্পের ভিত্তিতে সিনেমাটির চিত্রনাট্ট তৈরি হচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫