Skip to content

গোলাপ না কেনায় স্ত্রীর কানমলা খেলেন সাবেক প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক ॥
ভালোবাসা দিবসে গোলাপ কিনতে ভুলে যাওয়ায় স্ত্রীর কানমলা খেলেন ভুটানের সাবেক প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

ভালোবাসা দিবসে নিজের টুইটার অ্যাকাউন্টে এমন একটি ছবি পোস্ট করেছেন তোবগে। ছবিতে ভুটানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখা যাচ্ছে গাড়ি চালাতে।

আর গাড়ির পেছনের আসনে বসে আছেন তার স্ত্রী তাশি দলমা। আর পিছনের সিটে বসে সেখান থেকেই তোবগের কান মলে দিচ্ছেন স্ত্রী।

তবে এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। অনেকেই প্রশ্ন করেন কানমলার কারণ কি? কি অপরাধ ভূটানের সাবেক প্রধানমন্ত্রীর?

তোবগে জানান, ভ্যালেন্টাইন ডে-তে স্ত্রীর জন্য গোলাপ কিনতে ভুলে গিয়েছিলেন। সে জন্যই এই অবস্থা হয়েছে তার।

নিজের অভিজ্ঞতা থেকে তিনি সাবধান করে বলেছেন, ‘জীবনের বিশেষ দিনে গোলাপ না কিনে ভুলেও বাড়ি যেও না।’

৫৩ বছর বয়সী তোবগে ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত ভুটানের প্রধানমন্ত্রী ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫