Skip to content

চকবাজারে আগুনের তদন্ত প্রতিবেদন ২-৩ দিনেই: কাদের

বাংলাভূমি ডেস্ক ॥
আগামী ২-৩ দিনের মধ্যে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ আগুনের ঘটনায় গঠিত তিনটি তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়া যাবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, এ ঘটনার তদন্ত প্রতিবেদন খুব সতর্কতার সঙ্গে দেখা হবে। রিপোর্টগুলোকে সর্বাধিক গুরুত্ব দিয়ে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, প্রাথমিকভাবে স্বজনদের কাছে লাশ হস্তান্তর, আহতদের চিকিৎসা, নিখোঁজদের শনাক্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার কাজ চলছে।

চকবাজার থেকে কেমিক্যাল গোডাউন সরিয়ে নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রাথমিকভাবে চকবাজার এলাকা থেকে সরানো হবে। পর্যায়ক্রমে তালিকা তৈরি করে পুরো পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন সরানো হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫