Skip to content

গাজীপুরে সঞ্চয় সপ্তাহ উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরঃ ‘চলো সবাই সঞ্চয় করি, ডিজিটাল বাংলাদেশ গড়ার সহায়তা করি’ এই প্রতিপাদ্য বিষয়ে শনিবার জেলা প্রশাসন ও সঞ্চয় অধিদপ্তর আয়োজিত সঞ্চয় সপ্তাহ উদ্বোধন করা হয়।
গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের নেতৃত্বে একটি বনাঢ্য র‌্যালি জেলা প্রশাসন কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা সঞ্চয় অফিস সহকারী পরিচালক মোছাম্মাৎ মাশহুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, নির্বাহী ম্যাজিস্ট্রেট এম সাজ্জাদুল হাসান, গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডঃ সুদীব কুমার চক্রবর্তী সহ নেতৃবৃন্দ।
গাজীপুর কাজী আজিম উদ্দিন কলেজের সাবেক অধ্যক্ষ ফাতেমা জোহরা, শিক্ষক রোকসানা পারভীন, মজ্ঞুরানী বর্মন, পাট অধিদপ্তর কর্মকর্তা শিমু আক্তারসহ সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও স্কুলের ছাত্র ছাত্রী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।c

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫