Skip to content

জাবিতে পারফরমেন্স র‌্যাংকিং এ সেরা কলেজ তালিকা প্রকাশ ভিসি

এম.আব্দুল লতিফ সিদ্দিকী

সিনিয়র স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরঃ গুণগত মান বৃদ্ধি, শিক্ষার সার্বিক উন্নয়ন ও স্ব-স্ব কলেজকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে উন্নীতকরণের লক্ষ্যে প্রথমবারের মত ‘মডেল কলেজ’ নামে একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে।
জাতীয় বিশ^বিদ্যালয়ের আওতাধীন অনার্স-মাস্টার্স পর্যায়ে স্কোরের ভিত্তিতে বিভিন্ন কলেজের ২০১৭ সালের পারফরমেন্স র‌্যাংকিং-এ সেরা কলেজের নামের তালিকা প্রকাশ করেন ভিসি।
সোমবার দুপুরে জাতীয় বিশ^বিদ্যালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে উপাচার্য প্রফেসর হারুন অর রশিদ ওই তালিকা ঘোষণা ও পারফরমেন্স র‌্যাংকিং-২০১৭ ও মডেল কলেজ প্রকল্পের রূপরেখার চিত্র তুলে ধরেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু ও অধ্যাপক ড. মোঃ মশিউর রহমান, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল দপ্তরের ডিন, প্রফেসর ড. মোঃ নাসির উদ্দীন, ডিন প্রফেসর ড. মো: আনোয়ার হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান, জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক মোঃ ফয়জুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
২০১৭ সালে প্রাথমিক বাছাইশেষে ১৮৯টি কলেজকে র‌্যাংকিংয়ের বিবেচনায় যোগ্য ঘোষণা করেন সংবাদ সম্মেলনে। পরে যাচাই-বাছাই করে ৫টি ক্যাটাগরিতে ৭৬টি কলেজকে সেরা নির্বাচিত করা হয়। ২রা মার্চ সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ওই কলেজগুলোকে সম্মাননা ও পুরস্কার তুলে দেবেন।
জাতীয় পর্যায়ে প্রথম পাঁচটি সেরা কলেজ হচ্ছে রাজশাহী কলেজ, সরকারি ব্রজমোহন কলেজ, সরকারী আজিজুল হক কলেজ, সরকারি এডওয়ার্ড কলেজ ও কারমাইকেল কলেজ। মহিলা ক্যাটাগরিতে বেসরকারি পর্যায়ে লালমাটিয়া মহিলা কলেজ, সরকারি পর্যায়ে রাজশাহী কলেজ ও বেসরকারি পর্যায়ে ঢাকা কমার্স কলেজ সেরা কলেজ হিসেবে নির্বাচিত হয়েছে। এছাড়া ঢাকা অঞ্চলের ১০টি, চট্টগ্রাম অঞ্চলের ১০টি, রাজশাহী অঞ্চলের ১০টি, খুলানা অঞ্চলের ১০টি, বরিশাল অঞ্চলের ৪টি, সিলেট অঞ্চলের ৭টি, রংপুর অঞ্চলের ১০টি এবং ময়মনসিংহ অঞ্চলের ৭টি কলেজকে অঞ্চল ভিত্তিক সেরা ঘোষণা করা হয়েছে।
জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর হারুন-অর-রশিদ বলেছেন, পারফরমেন্স ভিত্তিক র‌্যাংকিং ও মডেল কলেজ প্রকল্প কলেজসমূহের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতার ধারা সৃষ্টি করে শিক্ষার মান বৃদ্ধির ক্ষেত্রে প্রভাব রাখতে সক্ষম হবে। এ লক্ষ্যে জাতীয় বিশ^বিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন প্রকল্প ও কর্মসূচী নেয়া হচ্ছে। এরমধ্যে রয়েছে কলেজ শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার সার্বিক উন্নয়ন ও স্ব-স্ব কলেজকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে উন্নীতকরণের লক্ষ্যে প্রথমবারের মত ‘মডেল কলেজ’ নামে একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। মডেল কলেজ প্রকল্পটি প্রাথমিক পর্যায়ে এটি অবকাঠামোগত ও অন্যান্য দিক দিয়ে পিছিয়ে পড়া বেসরকারি কলেজের মধ্যে সীমাবদ্ধ থাকবে।
পরিদর্শকদের দেয়া তথ্যমতে এবার ঢাকা কমার্স কলেজ, ঢাকার সিদ্ধেশ^রী গার্লস কলেজ, লালমনির হাটের উত্তর বাংলা কলেজ, কুষ্টিয়ার দৌলতপুর কলেজ ও কিশোরগঞ্জের রফিকুল ইসলাম ওমেনস কলেজকে প্রাক-মডেল কলেজের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫