Skip to content

চিকিৎসকদের যথাযথ দায়িত্ব পালনের আহবানঃ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

এম.আব্দুল লতিফ সিদ্দিকী

সিনিয়র রিপোর্টার ॥
গাজীপুরঃ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল এ মানসম্মত স্বাস্থসেবা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেছেন।
আজ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল সম্মেলন কক্ষে ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। সভার শুরুতে তিনি পুরান ঢাকার চকবাজারে মর্মান্তিক অগ্নিকান্ডে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসা সেবা প্রাপ্তি মানুষের একটি মৌলিক অধিকার প্রত্যেকটি রোগীর সুচিকিৎসা পাওয়ার অধিকারও রয়েছে। তাই রোগীদের সঠিক সেবা নিশ্চিত কল্পে চিকিৎসক ও নার্সদের যথাযথ ভাবে দায়িত্ব পালন করতে হবে। এ সময়ে তিনি শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালকে আধুনিক ও উন্নত সুযোগ সুবিধা সম্বলিত একটি পুর্নাঙ্গ হাসপাতালে উন্নীত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সবার শেষে প্রতিমন্ত্রী ডায়ালাইসিস ইউনিটের শুভ উদ্বোধন করেন।


তিনি অচিরেই হাসপাতালে সিসিইউ ও আইসিইউ চালু করা হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।
হাসপাতালের নিরাপত্তা বিধানের লক্ষে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন ও পর্যাপ্ত জনবল নিয়োগের বিষয়ে প্রতিমন্ত্রী হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন।

সভায় শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ আমির হোসেন রাহাত, মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ আব্দুল কাদির সহ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫