এম.আব্দুল লতিফ সিদ্দিকী
সিনিয়র স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরঃ নদী সুরক্ষায় আন্ত: জেলা কলেজ বির্তক প্রতিযোগিতা গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে রোটারী ক্লাব গাজীপুর সেন্ট্রালের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ চ্যাম্পিয়ন হয়েছে।
নদী সুরক্ষায় আন্ত: জেলা কলেজ বির্তক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আখতারউজ্জামান। রোটারী ক্লাব গাজীপুর সেন্ট্রালের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ মজিবুর রহমান কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু নাসার উদ্দিন, আর্ন্তজাতিক রোটারী ক্লাবের বাংলাদেশ ‘৩২৮১’ এর জেলা গর্ভনর আরটিএন, এ.এফ.এম আলমগীর এফসিএ, এমপিএইচএফ, এমডি, বাংলাদেশ নদী পরিব্রাজক দলের কেন্দ্রীয় সভাপতি ও বির্তক প্রতিযোগীতার মর্ডারেটর মোঃ মনির হোসেন।
আইনের কঠোর প্রয়োগই নদী সুরক্ষার প্রধান হাতিয়ার। বির্তক প্রতিযোগীতায় প্রধান অতিথি গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আখতারউজ্জামান বলেন, আদিম যুগ থেকেই যুক্তি-তর্কের মাধ্যমে সভ্যতা এসেছে। যতদিন বির্তক থাকবে ততদিন সভ্যতা ত্বরান্বিত হবে। নদী হলো পৃথিবীর সভ্যতার বাহন। নদী মাতৃক বাংলাদেশকে নদী থেকে আলাদা করার সুযোগ নেই। নির্বাচন উত্তোর ইস্তেহারে নদী সুরক্ষার কথা বলা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নদীগুলোর প্রবাহ তৈরি করতে ও নগর উন্নয়নে নদীর গুরুত্বারোপ করে শতাধিক জোন তৈরির পরিকল্পনা করেছেন। নদীকে যে জাতি বেশী কাজে লাগিয়েছে, সে জাতি তত বেশী উন্নত হয়েছে।
আগষ্ট ২০১৮ সাল থেকে গাজীপুরের এম ই এইচ আরিফ কলেজ, হাতিমারা কলেজ, কাজী আজিম উদ্দিন কলেজ, ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, গাজীপুর সরকারি মহিলা কলেজ ও গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ নিয়ে আটটি দলে সাতটি বিষয় নিয়ে প্রতিযোগিতা শুরু হয়। পর্যায়ক্রমে ছয়টি দল বাদ পরে। প্রতি দলে তিনজন করে প্রতিযোগী অংশগ্রহণ করে। পরে ‘আইনের কঠোর প্রয়োগই নদী সুরক্ষার একমাত্র হাতিয়ার’ বির্তকের বিষয়ে গাজীপুর সরকারি মহিলা কলেজ ও গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ ফাইনাল প্রতিযোগীতায় অংশ নেন। প্রতিযোগীতায় গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ চ্যাম্পিয়ন ও গাজীপুর সরকারি মহিলা কলেজ রানার্স আপ হয়। কিন্তু গাজীপুর সরকারি মহিলা কলেজের গ্রুপ লিডার আতিয়া বিলকিস শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হয়। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি রোটারি ক্লাবের পক্ষ থেকে বিজয়ী দলকে ১৫ হাজার টাকার চেক ও প্রত্যেক প্রতিযোগিকে ৫ হাজার টাকার প্রাইজবন্ড, সনদপত্র, বিজয়ী ট্রফি এবং রানার্স আপ দলকে ১২ হাজার টাকার চেক ও প্রত্যেক প্রতিযোগীকে ৪ হাজার টাকার প্রাইজবন্ড ও রানার্স আপ ট্রফি তুলে দেন। এছাড়া গাজীপুর সরকারি মহিলা কলেজের গ্রুপ লিডার দলের শ্রেষ্ঠ বক্তা আতিয়া বিলকিসকে একটি ল্যাপটপ উপহার দেয়া হয়।
বিশেষ অতিথি আর্ন্তজাতিক রোটারী ক্লাব বাংলাদেশ ‘৩২৮১’ এর জেলা গর্ভনর আরটিএন, এ.এফ.এম আলমগীর এফসিএ বলেন, মানুষের জীবনে বিশুদ্ধ পানির বিকল্প নেই, প্রাত্যহিক জীবনে পানি, স্বাস্থ্য পরিবেশে নদী সুরক্ষাই বিশুদ্ধ পানি পাই। আইনের কঠোর প্রয়োগই নদী সুরক্ষার প্রধান হাতিয়ার; প্রতিযোগীতায় পক্ষ-বিপক্ষ দল সুন্দর উপস্থাপন করেছে। কঠোর আইন ও সচেতনতা উভয়ের মাধ্যমে তা বাস্তবায়ন করার আহ্বান জানান।
বাংলাদেশ নদী পরিব্রাজক দলের কেন্দ্রীয় সভাপতি ও বির্তক প্রতিযোগীতার মর্ডারেটর মোঃ মনির হোসেন বলেন, নদীর সুরক্ষায় মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্তদের মধ্যে সমন্বয় করা একান্ত জরুরি, তার সঙ্গে সঙ্গে জনগণেরও সচেতনতা বাড়ানোর প্রতি গুরুত্বরোপ করেন।
নদী সুরক্ষায় আন্ত: জেলা কলেজ বির্তক প্রতিযোগিতা
আপডেট :February 26, 2019
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
