Skip to content

কাপাসিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীসহ অন্যান্য পদে মনোনয়নপত্র দাখিল

মীর মাসুদ করিম
কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুরঃ ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে কাপাসিয়ায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগের একাধিকসহ ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ দলীয় ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একই দলের ২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোসাঃ ইসমত আরা’র কার্যালয়ে প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে তাদের নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।


চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামীলীগ দলীয় মনোনীত প্রার্থী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলহাজ¦ এ্যাড. আমানত হোসেন খান, স্বতন্ত্র থেকে সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমীন, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান আরিফ, উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব উদ্দীন আহমেদ সেলিম, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোঃ এনামুল কবির, জাকের পার্টি মনোনীত প্রার্থী মোঃ মোশারফ হোসেন এবং ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী আসমা সুলতানা।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও কাপাসিয়া ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মাহবুবুল আলম বাবলু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এ বি এম সাইফুল মোল্যা, উপজেলা আওয়ামীলীগ সদস্য মোঃ আব্দুল মজিদ দরজি এবং উপজেলা কৃষকলীগের যুগ্ম-সম্পাদক হাফিজুল হক চৌধুরী আইয়ুব।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রওশন আরা সরকার ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫