স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরে একটি ইলেকট্রনিক্সের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী। মঙ্গলবার ভোরে গাজীপুর শহরের মসজিদ রোডে আকন্দ ম্যানশনে মেসার্স রাজু এন্টারপ্রাইজ নামে একটি ইলেকট্রনিক্সের দোকানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ জাকির হোসেন জানান, সকাল ৬টার দিকে জেলা শহরের মসজিদ রোডের ওই দোকানে অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক গোলযোগের কারণে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
দোকানের মালিক মোঃ আশরাফুল ইসলাম জানান, অগ্নিকান্ডে তার প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। তার এ দোকানে বৈদ্যুতিক সামগ্রী, বিভিন্ন কোম্পানির টিভি, ফ্রিজ, ফ্যান, ওভেন, গ্যাসের চুলা ও ইলেকট্রনিক্স মালামাল ছিল।
গাজীপুরে ইলেকট্রনিক্সের দোকানে আগুন
আপডেট :March 5, 2019
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
