Skip to content

টঙ্গীতে অস্ত্রসহ ১১ ছিনতাইকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর মহানগরের টঙ্গী থেকে দেশীয় অস্ত্রসহ এগারো ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। সোমবার রাত ১১টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলোঃ মুন্সিগঞ্জের মোঃ আলমগীর (৫০), ময়মনসিংহ সদরের মোঃ আব্দুল হালিম (৩০), গাজীপুর কাপাসিয়ার মোঃ খোকন মিয়া (৫০), ব্রাহ্মনবাড়িয়ার মোঃ অরুন মিয়া (৩৫), শেরপুরের মোঃ সেন্টু মিয়া (৩৫), টঙ্গীর মুরকুনের মোঃ আলমগীর (২০), নরসিংদীর মোঃ রফিক (২৮), টঙ্গীর এরশাদনগর এলাকার মোঃ শাকিল (২০), ময়মনসিংহের নান্দাইলের মোঃ নুর আলম (২৪), মুন্সিগঞ্জের মোঃ বাদশা (১৯), টাঙ্গাইলের মোঃ বিশাল খান। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে দুইটি ধারালো ছোরা, দুইটি চাপাতি, একটি ছিনতাইকৃত ট্যাব, বারটি মোবাইল ফোন ও নগদ ১৬ হাজার ৯১০ টাকা উদ্ধার করা হয়।
র‌্যাব সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকায় কতিপয় ছিনতাইকারী চক্র দীর্ঘদিন ধরে টঙ্গী ও আশপাশের এলাকায় সাধারণ পথচারী ও মটরসাইকেল আরাহীদের অস্ত্র দেখিয়ে বিভিন্নভাবে ভীতি প্রদর্শন করে তাদের নিকট থেকে মোবাইল, টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী ছিনতাই করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। বেশ কিছুদিন অনুসন্ধানের পর র‌্যাব-১ এর গোয়েন্দা দল টঙ্গী পূর্ব এলাকায় ছিনতাইয়ের সাথে জড়িত একটি চক্রকে চিহ্নিত করে। পরে সোমবার রাতে র‌্যাব-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ছিনতাইকারী চক্রের কতিপয় সদস্য গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতি গ্রহণ করেছে। পরে আভিযানিক দলটি ওই স্থানে অভিযান পরিচালনা করে ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য ১১ সদস্যকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকাসহ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
র‌্যবা আরো জানায়, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জানিয়েছে তারা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকায় সাধারণ লোকজনকে দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়-ভীতি প্রদর্শণ করে তাদের মোবাইল, টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী ছিনতাই করে নিয়ে যায়। এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাবের গোয়েন্দা নজরদারী অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫