Skip to content

গাজীপুরে আগুনে গৃহবধূর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় একটি বাড়িতে আগুনে পুড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ভোররাত সোয়া ৫টার দিকে ওই অগ্নিকান্ড ঘটে।
নিহত সেলিনা বেগম (৩৫) সিরাজগঞ্জের কামারখন্দ থানার দৌলতপুর গ্রামের আজাদ মিয়ার স্ত্রী। তিনি গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় শহিদুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি কারাখানায় চাকরি করতেন।
শ্রীপুর ফায়ার স্টেশনের অফিসার মোঃ আল আমিন স্থানীয়দের বরাত দিয়ে জানান, ভোরে সেলিনা বেগম রান্না করার জন্য গ্যাস সিলিন্ডারের চুলা জ্বালানোর সময় চুলার পাইপের লিকেজ থেকে আগুন লাগে। এক পর্যায়ে ওই গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন তার ঘরসহ অন্যান্য ঘরে ছাড়িয়ে পড়ে।
খবর পেয়ে শ্রীপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। আগুনে পুড়ে সেলিনা বেগম ঘটনাস্থলেই নিহত হন। আগুনে ওই বাড়ির ছয়টি কক্ষ পুড়ে গেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫