Skip to content

কাপাসিয়ায় স্ত্রী’কে হত্যার চেষ্ঠায় স্বামী গ্রেফতার

কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুরঃ স্ত্রী তাহমিনা আক্তারের (২৭) নিকট টাকা না পেয়ে গলা টিপে হত্যার চেষ্টা চালায় বখাটে স্বামী ইব্রাহীম শেখ (৩৫)। বাধা দিলে শাশুড়ি মমতাজ বেগমের উপর হামলা চালিয়ে পিটিয়ে মারাত্মক ভাবে জখম করে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার সকালে কাপাসিয়া সদরের রায়নন্দা গ্রামে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে লিয়াকত আলী বাদী হয়ে ৪ জনকে আসামী করে কাপাসিয়া থানায় একটি মামলা দায়ের করেছে। পরে থানা পুলিশ ইব্রাহীমকে গ্রেফতার করে মঙ্গলবার গাজীপুর আদালতে পাঠিয়েছে।
মামলার বিবরণে জানা যায়, গত ২০০৮ সালে পাশর্^বর্তী খোদাদিয়া গ্রামের আঃ ওহাব শেখের পুত্র ইব্রাহীমের সাথে রায়নন্দা গ্রামের দলিল লিখক লিয়াকত আলীর কন্যা তাহমিনা আক্তারের বিবাহ হয়। বিয়ের পর থেকেই ইব্রাহীম স্থায়ী কোন আয়-রোজগার না করে শশুড় ও স্ত্রীর উপর নির্ভর করে। এক পর্যায়ে বনিবনা না হওয়ায় তাহমিনা আক্তার পিতার বাড়িতে বসবাস করে এবং ইতিমধ্যে তাদের একটি পুত্র সন্তান জন্ম নেয়। নিরুপায় হয়ে তাহমিনা পিতার পরামর্শে কাপাসিয়া সাব-রেজিস্ট্রি অফিসের সামনে একটি কম্পিউটার ও ফটোকপির দোকান দিয়ে কোন রকমে জীবনযাপন করছে। ইব্রাহীম প্রায়ই এসে চাঁপ সৃষ্টি করে এবং টাকা নিয়ে যায়। ইব্রাহীম গত ১৮ মার্চ সোমবার সকাল ১১টার দিকে শশুড়বাড়িতে গিয়ে স্ত্রী তাহমিনার নিকট ৫ হাজার টাকা দাবী করে। টাকা না পেয়ে লাঠি দিয়ে স্ত্রীকে এলোপাথারী পিটিয়ে হাত, শরীর ও বিভিন্ন স্থানে মারাত্মক জখম করে এবং গলা টিপে ধরে। এক পর্যায়ে শাশুড়ি মমতাজ বেগম বাধা দিলে তার উপর হামলা চালায় এবং দা দিয়ে মাথায় কোপ দিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে।
এ ব্যাপারে ইব্রাহীম শেখসহ চারজনকে আসামী করে কাপাসিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা { নং ২০(৩)১৯} দায়ের করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫