এম. আব্দুল লতিফ সিদ্দিকী
সিনিয়র রিপোর্টার ॥
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার (জিএমপি) ওয়াই এম বেলালুর রহমান বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে আজ জঙ্গিবাদ নির্মূলের দ্বারপ্রান্তে। মাদক, সন্ত্রাসীর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সকলের সহযোগিতা চাই। মাদকের জন্যে সমাজে খুন হত্যা রাহাজানি বিশৃঙ্খল সৃষ্টি হচ্ছে। পরিবারের একজন মাদকাসক্ত ব্যক্তির জন্য দেশ ও জাতির উন্নয়নের বাঁধাগ্রস্থ, মা বাবা থাকেন আতংকে, কখন জানি সন্তানটি করুন পরিণতি ডেকে আনে। আজ থেকে আমরা শপথ নেই, পরিবার থেকে জাতি পর্যন্ত মাদককে আশ্রয় প্রশ্রয় দেব না। প্রকাশ্যে কিংবা গোপনীয় ভাবে মাদকের সাথে জড়িতদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তোলে দিন।
বুধবার সকালে গাজীপুর মহানগরের চান্দনা স্কুল এন্ড কলেজ মাঠে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর কর্তৃক আয়োজিত মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জিএমপি কমিশনার এসব কথা বলেন।
গাজীপুর অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মোঃ আবু নাসার উদ্দিনের সভাপতিত্বে গাজীপুরের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এস.এম রাসেল ইসলাম নূর স্বাগত বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় অতিরিক্ত পরিচালক মোঃ ফজলুর রহমান, গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ কামরুল আহসান সরকার রাসেল, চান্দনা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক ভিপি আব্দুল হালিম সরকার, অত্র স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মজিবুর রহমান প্রমুখ।
প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে আজ জঙ্গিবাদ নির্মূলের দ্বারপ্রান্তে: জিএমপি কমিশনার
আপডেট :March 20, 2019
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
