Skip to content

আ’লীগ কখনই গণতন্ত্র চায়নি: মঈন খান

বাংলাভূমি ডেস্ক ॥
আওয়ামী লীগের রন্দ্রে রন্দ্রে বাকশাল ঢুকে আছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ কখনো গণতন্ত্র চায়নি। তারা সবসময় একদলীয় শাসন চেয়েছে।

শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক মানববন্ধনে তিনি একথা বলেন।

মঈন খান বলেন, একাত্তরে দেশ স্বাধীন হয়েছিল গণতন্ত্রের জন্য। অথচ দেশে এখন সেই গণতন্ত্রই নেই।

আওয়ামী লীগ সরকার এখনও একদলীয় শাসন প্রতিষ্ঠার পথেই হাঁটছে মন্তব্য করে বিএনপির অন্যতম এ জেষ্ঠ নেতা বলেন, দেশে ন্যায় বিচার তো নাই। বরং কর্তার ইচ্ছাই কর্ম এমন একটা দেশে পরিণত হয়েছে বাংলাদেশ।

তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫