Skip to content

বলিউড নায়িকা আমিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

বিনোদন ডেস্ক ॥
হৃত্বিক রোশনের সঙ্গে ‘কাহো না প্যায়ার হ্যায়’ দিয়ে ব্লকবাস্টার পদার্পণ করেন বলিউড নায়িকা আমিশা প্যাটেল।

পরবর্তী সময়ে দু-একটি ভালো সিনেমা থাকলেও শেষ কবে তিনি হিট সিনেমা উপহার দিয়েছেন তা কারও মনে নেই। তবে এবার প্রতারণার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

আমিশার বিরুদ্ধে প্রযোজক অজয় কুমার সিংহ আড়াই কোটি টাকার প্রতারণার মামলা করেছেন।

অজয়ের অভিযোগ, ‘দেশি ম্যাজিক’ নামে একটি ছবি করবেন বলে আমিশা এবং তার বিজনেস পার্টনার কুনাল গ্রুমার তার কাছ থেকে আড়াই কোটি টাকা নিয়েছিলেন। কিন্তু সে ছবি হয়নি। আমিশাও ওই টাকা তাকে ফেরত দেননি বলে অভিযোগ। এই মর্মে রাঁচি আদালতে মামলা করেছেন অজয়।

অজয় জানান, গত বছর মার্চে রাঁচির একটি অনুষ্ঠানে আমিশা ও কুনালের সঙ্গে তার দেখা হয়। সেই সময় তাদের আড়াই কোটি টাকা দিয়েছিলেন তিনি।

অজয় বলেন, ওরা আমাকে বলেছিল- ২০১৮ সালের জুনে ছবিটি রিলিজ করবে। যেটি আমার জন্য লাভজনক হবে। কিন্তু সেটি হয়নি। ওরা কথা দিয়েছিল দু-তিন মাসের মধ্যে টাকাটা ফেরত দেবে। তিন কোটি টাকার একটি চেকও দিয়েছিল। কিন্তু সেটি বাউন্স করে। সেটি ওদের জানানোর পর আমিশার সঙ্গে বড় বড় লোকেদের ছবি দেখিয়ে আমাকে ভয় দেখায়। ওরা বলেছিল এ বছর ছবিটা রিলিজ করবে। কিন্তু তেমন কোনো খবর এখন পর্যন্ত আমার কাছে নেই।

তবে এ বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি আমিশা। আইনিভাবেই এ সমস্যার মোকাবেলা করা হবে বলে জানান নায়িকার ঘনিষ্ঠজনরা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫