Skip to content

পুলিশ প্লাজায় আগুন

বাংলাভূমি ডেস্ক ॥
রাজধানীর হাতিরঝিল সংলগ্ন পুলিশ প্লাজার ৭ম তলায় একটি দোকানে আগুন লেগেছে।

রোববার সকাল ১০টা ৬ মিনিটে আগুন লাগার তথ্য পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগে নিজেরাই আগুন নিভিয়ে ফেলেছেন।

এর আগে শনিবার বিকেলে রাজধানীর গুলশান-২ নম্বর এলাকার ৪৫ নম্বর সড়কে ডেল্টা লাইফ ইন্সুরেন্স ভবনের চতুর্থ তলায় একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একইদিনে ভোর ৫টা ৪৮ মিনিটের দিকে গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে আগুন লাগে।

গত বৃহস্পতিবার বনানীর ২২তলা এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৬ জন নিহত ও ৭১ জন আহত হন। দীর্ঘ ৫ ঘণ্টা ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫