Skip to content

বুধবার ঢাকায় আসছেন থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাভূমি ডেস্ক ॥
দুদিনের সফরে ঢাকা আসছেন থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ডন প্রামুদিনাই। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের আমন্ত্রণে বুধবার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে তার।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন থাই পররাষ্ট্রমন্ত্রী। বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনার প্রস্তুতি নেয়া হয়েছে। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেনের দেয়া নৈশভোজে অংশ নেবেন থাই পররাষ্ট্রমন্ত্রী।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন থাই পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া তিনি সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন।

থাই পররাষ্ট্রমন্ত্রী ডন প্রামুদিনাই এর আগে ২০১৭ সালে ঢাকা সফর করেন। এছাড়া গত বছরের মে মাসে থাই রাজকুমারী মহাচক্রী সিরিনধরন ঢাকা ও চট্টগ্রাম সফর করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫