Skip to content

খেলাধূলা মাদক থেকে শিক্ষার্থীদের দূরে রাখে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

সিনিয়র রিপোর্টার ॥
গাজীপুরঃ খেলাধূলা মাদক থেকে শিক্ষার্থীদের দূরে রাখে। তাই সবাইকে খেলাধূলায় অংশগ্রহণ করতে হবে। বর্তমান সরকার খেলাধূলাকে অধিকতর গুরুত্ব দিয়ে দেশব্যাপি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন ও প্রকল্প গ্রহণ করে যাচ্ছে। মঙ্গলবার দুপুরে গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এসব কথা বলেন।
এছাড়া প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বেশি বেশি খেলাধূলায় অংশগ্রহণের মাধ্যমে শরীর-মন সুস্থ রাখার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বিশ^বিদ্যালয়ের মাঠে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয়ের পরিচালক (শারীরিক শিক্ষা কেন্দ্র) ড. মোহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী। মাঠাধ্যক্ষ হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল ডীন, বিভাগীয় প্রধান, পরিচালকসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য ড. মোহাম্মদ আলাউদ্দিন বলেন, পৃথিবীতে বিখ্যাত হওয়ার অন্যতম মাধ্যম খেলাধুলা। বিশ্বের দরবারে খেলাধূলার মাধ্যমে খুব সহজেই নিজেদের পরিচিত করে তোলা যায়। বর্তমান সরকারের উল্লেখযোগ্য পদক্ষেপের কারণে আমরাও খেলাধূলায় অনেক এগিয়ে যাচ্ছি। তিনি ছাত্রছাত্রীদের নতুন নতুন খেলাধুলার মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে ৩১টি ইভেন্টের মোট ৯৯টি পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫