Skip to content

গাজীপুরে মার্কিন রাষ্ট্রদূতের পোশাক কারখানা পরিদর্শন

এম.আব্দুল লতিফ সিদ্দিকী
সিনিয়র রিপোর্টার ॥
গাজীপুরঃ বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার মঙ্গলবার সকালে গাজীপুরের পোশাক তৈরি কারখানা পরিদর্শন করেন। এ সময় তিনি কারখানার কাজের পরিবেশ, শ্রমিকদের সুযোগ সুবিধা, পণ্যের গুনগত মান দেখে সন্তোষ প্রকাশ করেন।
রাষ্ট্রদূত গাজীপুর মহানগরের বাহাদুরপুর এলাকায় বিজেএমই এর সভাপতির প্রতিষ্ঠিত লায়লা স্টাইল (গার্মেন্টন্স) কারখানার বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন। আর্ল রবার্ট মিলার কারখানায় পৌঁছলে ওই কারখানার ব্যস্থাপনা পরিচালক মোঃ ইমরানুর রহমান তাকে স্বাগত জানান এবং কারখানার বিভিন্ন ইউনিট ঘুরিয়ে দেখান।


এসময় মার্কিন রাষ্ট্রদূত এ কারখানার কাজের পরিবেশ, শ্রমিকদের সুযোগ সুবিধা, পণ্যের গুনগত মান দেখে সন্তোষ প্রকাশ করেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা সহজীকরণের আশ্বাস দেন। পরে তিনি কারখানায় ডে-কেয়ার সেন্টারে শ্রমিকদের শিশু-সন্তানদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান।
এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি মোঃ আরিফুর রহমান, এসি আবুল লাইস মোহাম্মদ জিকু, গাজীপুর সদর থানার ওসি সমীর চন্দ্র সূত্রধর প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫