Skip to content

প্রাণ ফ্রুটোর বিজ্ঞাপনে সোনাক্ষি

বিনোদন ডেস্ক ॥
প্রাণ ফ্রুটো বাংলাদেশের একটি জনপ্রিয় খাবার জুস। সব বয়সের মানুষের কাছেই জনপ্রিয় এ জুস। নতুন খবর হলো এবার প্রাণ ফ্রুটোর বিজ্ঞাপনের মডেল হলেন বলিউডের জনপ্রিয় নায়িকা সোনাক্ষি সিনহা। এর মাধ্যমেই প্রথমবারের মতো শীর্ষস্থানীয় কোনো বলিউড তারকা বাংলাদেশি পণ্যের মডেল হলেন।

কিছুদিন ধরে সোনাক্ষি সিনহা অভিনীত প্রাণ ফ্রুটো’র এই বিজ্ঞাপনে ইন্ডিয়ান বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) থেকে বিজ্ঞাপনটি বাংলাদেশের বিভিন্ন চ্যানেলেও প্রচার হতে দেখা যায়।

সোনাক্ষির উপস্থিতিতে ৫২ সেকেন্ডের এ বিজ্ঞাপনটি প্রাণ ফ্রুটো’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার। জিঙ্গেলনির্ভর এই বিজ্ঞাপনটি মাস্তিতে ভরপুর।

বাংলাদেশে প্রাণ ফ্রুটোর বিজ্ঞাপনটি করে রাউডি রাঠোড়, হিম্মতওয়ালা, লুটেরা ছবির এ নায়িকা নিজেও উচ্ছ্বসিত। সোনাক্ষির ভেরিফায়েড ফ্যান পেজ এর কাভার ফটোতে এ বিজ্ঞাপনের একটি ছবি দিয়ে রেখেছেন তিনি। ভারতীয় এক নির্মাতা নির্দেশনা দিয়েছেন বিজ্ঞাপনটির। শুটিংও হয়েছে ভারতে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫