Skip to content

অবশেষে নাটকে অভিনয় করেছেন ইরফান-তিশা

বিনোদন ডেস্ক ॥
বর্তমান সময়ে ছোটপর্দার পরিচিত মুখ ইরফান সাজ্জাদ ও তানজিন তিশা। একসঙ্গে অনেক নাটকে অভিনয় করেছেন তারা। শুটিং করছেন এখনও।

সম্প্রতি এই জুটি অভিনয় করেছেন ‘অবশেষে’ শিরানোমের একটি খণ্ড নাটকে। রিফাত আদনান পাপন রচিত নাটকটি পরিচালনা করেছেন এ সময়ের তরুণ নির্মাতা নাজমুল রনি।

নাটকটির গল্পে দেখা যাবে, সায়র এর সাথে মিথিলার সদ্য বিয়ে হয়েছে। তবে বিয়ের রাতেই সায়র এমন কিছু কথা বলে যার জন্য মিথিলা প্রস্তুত ছিল না। সায়রার কথায় স্পষ্ট ইচ্ছা নেই তবুও তাকে বিয়েটা করতে হয়েছে। বাধ্য হয়ে বিয়ে করেছে ঠিকই কিন্তু স্ত্রীর মর্যাদা সে দিতে পারবে না।

মিথিলা কিছু বুঝে না উঠতেই তাকে নতুন বউয়ের সাংসারিক অভিনয় করে যেতে হয়। সায়র তার নিজের মতো থাকে। মিথিলা চুপচাপ সহ্য করে যেতে থাকে, কাউকে কিছু বলতে পারে না। ঘটতে থাকে নানা নাটকীয় ঘটনা।

নাটকটি প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘নাটকটির গল্প একেবারেই ভিন্নরকম। আমার বিশ্বাস গল্পের কারণেই এটি দর্শকের বেশি ভালো লাগবে।’

ইরফান-তিশা ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন কাজী উজ্জ্বল, মম আলী সোহানী ইশরাত, পিয়াসা প্রমুখ। নির্মাতা সূত্রে জানা গেছে, রানী গুঁড়া মসলা নিবেদিত ৩৬০ ডিগ্রি পরিবেশিত নাটকটি শুক্রবার রাত ৯টায় এনটিভিতে প্রচারিত হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫