Skip to content

এক সপ্তাহের মধ্যে পুরান ঢাকায় ফায়ার স্টেশন

বাংলাভূমি ডেস্ক ॥
আগামী এক সপ্তাহের মধ্যে পুরান ঢাকার কেমিক্যাল মার্কেটের আশেপাশে একটি ফায়ার স্টেশন করা করা হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মেজর এ কে এম শাকিল নেওয়াজ।

রোববার (৭ এপ্রিল) পুরান ঢাকার আরমানিটোলায় ‘কেমিক্যাল এবং পারফিউমারি ব্যবসার সঙ্কট ও সমাধান’ বিষয়ে এক মতবিনিময় সভায় তিনি একথা জানান।

মেজর শাকিল নেওয়াজ বলেন, ‘আমি কথা দিচ্ছি আগামী ৭ দিনের মধ্যে এই এলাকায় ফায়ার স্টেশন করা হবে। এছাড়াও যদি আমাদের জায়গায় দেয়া হয় তাহলে পুরান ঢাকায় আরও ৭-৮টি ফায়ার স্টেশন করে দেবো।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালকের এই ঘোষণায় তাকে ধন্যবাদ জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

স্থানীয়দের উদ্দেশে মেয়র বলেন, আপনাদের প্রতি আমার অনুরোধ, পুরান ঢাকায় অব্যবহৃত জায়গা থাকলে আমাদের জানান। আমরা সেগুলো নিয়ে ফায়ার সার্ভিসকে দেবো।

মতবিনিময় সভায় এক ব্যবসায়ী মেয়রকে বলেন, পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরাতন কারাগারের গেটের সামনে ২-৩ টা পানির গাড়ি রাখার জায়গা রয়েছে। এখানে একটি স্টেশন করার উদ্যোগ নিলে চকবাজার, মৌলভীবাজার ও ইমামগঞ্জ কাভার করবে।

এ বিষয়ে মেয়র বলেন, পুরাতন কারাগারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকল্প চলছে। এরপরও যদি সুযোগ থাকে আপনারা আমার কাছে নকশা দেন আমরা দেখবো কী করা যায়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পুরান ঢাকার বাবুবাজার এলাকায় ফায়ার সার্ভিস স্টেশনটি তৈরি হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫