Skip to content

গণপূর্তমন্ত্রীর বাবার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বাংলাভূমি ডেস্ক ॥
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিমের বাবা আব্দুল খালেক শেখের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৭ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি।

উল্লেখ্য, গণপূর্তমন্ত্রীর বাবা আব্দুল খালেক শেখ রোববার সকাল ৭টা ২০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৯০ বছর। আব্দুল খালেক শেখ একজন মুক্তিযোদ্ধা ছিলেন।

সকাল ১০টার দিকে রাজধানীর বেইলি রোডের মন্ত্রীর সরকারি বাসভবনে মরহুমের প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। তাকে পিরোজপুরের নাজিরপুর গ্রামের বাড়ি দাফন করা হবে।

এদিকে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর বাবার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

রোববার এক শোক বার্তায় মেয়র আতিকুল ইসলাম মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এছাড়া আব্দুল খালেক শেখের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫