Skip to content

৫ হাজার টাকার শাড়ি ২৫ হাজার দামে বিক্রি

পাঁচ হাজার টাকার একটি কাতান শাড়ির দাম চাওয়া হচ্ছিল ২৫ হাজার টাকা। ভ্রাম্যমাণ আদালত সেই দোকানে পা রাখার সঙ্গে সঙ্গে সেটা হয়ে গেল ৫ হাজার টাকা। আড়ংয়ের একটি পাঞ্জাবির পাইকারি ক্রয়মূল্য এক হাজার ২৫০ টাকা। কিন্তু সেটা বিক্রি হচ্ছিল ১৮৭০ টাকায়। একটি ফ্রকের মূল্য হাঁকানো হচ্ছিল ছয় হাজার ৯৫০ টাকা। কিন্তু ওই ফ্রকের পাইকারি ক্রয়মূল্যের ভাউচার চাওয়া হলে দোকান

কর্তৃপক্ষ তা দিতে গড়িমসি শুরু করেন।ভ্রাম্যমাণ আদালতকে বিভ্রান্ত করার জন্য দোকান মালিকের চেষ্টাও কম ছিল না। এক পোশাকের জায়গায় অন্য পোশাকের পাইকারি ক্রয়মূল্য দেখানোর চেষ্টা করেন বারেবারে। শেষপর্যন্ত পোশাকের ক্রয়-বিক্রয় মূল্যের অসামঞ্জস্যতা,

অতিরিক্ত মুনাফা নেওয়ার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কক্সবাজারের বড়বাজার রোডের শাহিদা টাওয়ারে মেগামার্ট শপিংয়ের মালিক জহিরুল ইসলামকে ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (৯ মে) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাত শহীদ পিংকির নেতৃত্বে কক্সবাজারের বড়বাজার রোডের বিভিন্ন দোকানে এই অভিযান চালানো হয়।ভ্রাম্যমাণ

আদালত সানা ক্লথ স্টোর নামের আরেকটি দোকানে গিয়েও একই চিত্র দেখতে পান। সেখানে বেশিরভাগ পোশাকেরই পাইকারি ক্রয়মূল্যের ভাউচার পাওয়া যায়নি। সানা ক্লথ স্টোরের স্বত্ত্বাধিকারী মোক্তার আহমদকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।এর আগে ক্রয়মূল্যের ভাউচার না থাকা ও অধিক মুনাফা লাভের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ছালাম শপিং কমপ্লেক্সের সাকিব বস্ত্র বিতানের স্বত্ত্বাধিকারী মো. সেলিমকে দুই হাজার টাকা জরিমানা করেন। পরিধান বস্ত্র বিতান, সীমা ফ্যাশনসহ কয়েকটি দোকানকে প্রতিটি পোশাকে মূল্য ট্যাগ লাগানোর নির্দেশও দেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাত শহীদ পিংকি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫