Skip to content

‘বাংলাদেশে সবার জন্য সকল রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে’

শুক্রবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ সেবাশ্রম ফাউন্ডেশনের ১১তম বার্ষিক ধর্মীয় সম্মেলন ২০১৯ অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, মাঝে মধ্যে ঘাপটি মেরে থাকা সাম্প্রদায়িক শক্তি মসজিদে, মন্দিরে, গির্জায় আঘাত হানে। ওদের কোনো ধর্ম নেই, ওরা সন্ত্রাসী, ওরা অসুর। ওদের বিরুদ্ধে আমাদের সবাইকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। আজ প্রধানমন্ত্রী

শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক সরকার কাজ করছে। শেখ হাসিনার পাশে সম্মিলিতভাবে সবাইকে দাঁড়াতে হবে।’রেজাউল করিম বলেন, ‘শেখ হাসিনার সরকার মুক্তিযুদ্ধের চেতনার সরকার। শেখ হাসিনার সরকার হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টানের অধিকার প্রতিষ্ঠার সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন, এ দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের দেশ। এ দেশ কোনো একক ধর্মীয় সম্প্রদায়ের দেশ নয়। এ দেশের সব ধর্মাবলম্বী সব অধিকার ভোগ করবে, এটাই আমাদের সংবিধানের কথা।’

গণপূর্তমন্ত্রী বলেন, ‘আমরা পরিষ্কারভাবে বলতে চাই শেখ হাসিনার সরকার সব ধর্ম, বর্ণ, নির্বিশেষে সবার অধিকার প্রতিষ্ঠার জন্য স্বর্ণালী অধ্যায় সৃষ্টি করেছে। আজকে দেশে মুসলিম সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ-খ্রিস্টান সবার জন্য রাষ্ট্রীয় সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।’জঙ্গিদের আমরা নিভৃত করতে পেরেছি কিন্তু নিঃশেষ করতে পারিনি উল্লেখ করে শ. ম. রেজাউল করিম বলেন,

‘অধিকাংশ জঙ্গিরা হচ্ছে স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক প্রতিক্রিয়াশীল মৌলবাদী। তাদের বিরুদ্ধে সব ধর্ম, বর্ণের মানুষ মিলে সোচ্চার হতে হবে। তাহলেই আমাদের ত্রিশ লাখ শহীদের রক্ত স্বার্থক হবে, দুই লাখ মা-বোনের সম্ভ্রম স্বার্থক হবে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর

রহমানের আরাধ্য সাধনা সফল হবে।’অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান ড. মিহির কান্তি মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম সরকার, মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক কিশোর কুমার মণ্ডল প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫