





আজ রবিবার (১২ মে) বিকেল থেকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়বে এবং আগামীকার সোমবার (১৩ মে) বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি বৃদ্ধি পেতে পারে।আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।তিনি আরও জানান, দিনাজপুর ও






নোয়াখালী অঞ্চলসহ ঢাকা, খুলনা ও রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, টাঙ্গাইল অঞ্চলসহ রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে






মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।এছাড়াও তাপমাত্রা পরিস্থিতি নিয়ে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দেশের উত্তর-পশ্চিমাংশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং সারাদেশে রাতের তাপমাত্রা






প্রায় অপরিবর্তিত থাকতে পারে।পূর্বাভাসে আরও বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল অতিক্রম করে পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।






পৃথিবীতে একই রকম দেখতে নাকি ৭ জন মানুষ থাকেন। অনেকেই এটা বলে থাকেন। যদিও সেটা কতটা সত্যি তা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে হুবহু এক রকম দেখতে না হলেও কিছু মিল যে থাকে সেটা আবারও বোঝা গেল এই ইরানি মডেলের ছবিতে। একেবারে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই মতো দেখতে এই ইরানি মডেলের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। খবর আজকাল।অবশ্য এ বিষয়ে অনেকেই দ্বিধাবিভক্ত। নেটিজেনদের অনেকের দাবি করেছেন ইরানি মডেল মহালঙ্গা জাবেরি একেবারেই ঐশ্বরিয়া রাই মতো দেখতে। সেরকমই মুখের আদল। চোখের মণি ধূসর। জাবেরির ইনস্টাগ্রামে ২.৭ মিলিয়ন ফলোয়ার আছে। চোখ, ঠোঁট সব মিলিয়ে অনেকটাই মিলে গিয়েছে সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে।তবে নেটিজেনদের একাংশের দাবি, কোথাও কোথাও মিল থাকলেও ইরানি মডেল মহালঙ্গা জাবেরিকে একেবারেই ঐশ্বরিয়ার মতো দেখতে এ কথা বলা মোটেই ঠিক হবে না।কেননা, ঐশ্বরিয়ার যে সৌন্দর্যের অধিকারী তা পুরোপুরি অন্য একজনের সঙ্গে মিলে যাওয়া কোনও ভাবেই সম্ভব নয়।এর আগে, বিরাট কোহলি পত্নী অভিনেত্রী আনুশকা শর্মা ও জ্যাকলিন ফার্নান্ডেজের মতো দেখতে সুন্দরীদের ছবিও সোশ্যাস মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হলো






