Skip to content

পদ্মশ্রী ফেরত দিতে চেয়েছিলেন সাইফ

বিনোদন ডেস্ক ॥
‘পদ্মশ্রী’ ফেরত দিতে চেয়েছিলাম, এমনটাই বললেন সাইফ আলি খান। ২০১০ সালে ভারতের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান ‘পদ্মশ্রী’ পেয়েছিলেন সাইফ। কিন্তু তা তিনি ফেরত দিতে চেয়েছিলেন। সম্প্রতি এসব জানান আরবাজ খান সঞ্চালিত চ্যাট শো ‘পিঞ্চ’-এ।

এ নিয়ে টুইটারে সাইফ সম্পর্কে বেশ আলোচনা-সমালোচনাও হয়। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে সাইফকে দাগি অপরাধী বলেও সম্বোধন করা হয়। তার বিরুদ্ধে টুইটকারীর অভিযোগ, তিনি ‘পদ্মশ্রী’ কিনে নিয়েছেন। তার প্রশ্ন, ‘যিনি ছেলের নাম রেখেছেন তৈমুর, রেস্তোরাঁয় লোক পিটিয়েছেন, তিনি কীভাবে ‘স্যাক্রেড গেমস’এ অভিনয়ের সুযোগ পেলেন? যিনি অভিনয়টাই বড় একটা করতে পারেন না!

জবাবে সাইফ বলেন, ‘প্রথমত আমি অপরাধী নই, ‘পদ্মশ্রী’ কেনা সম্ভব নয়। ভারত সরকারকে ঘুষ দেয়াও আমার পক্ষে অসম্ভব।’

তিনি বলেন, ‘আমার মনে হয়েছিল, ইন্ডাস্ট্রিতে অনেক বর্ষীয়ান অভিনেতা আছেন, যারা আমার থেকে বেশি যোগ্য এই সম্মান পাওয়ার জন্য, কিন্তু পাননি। আমার এই ব্যাপারটা বেশ লজ্জাজনক লেগেছিল। আবার অনেক ক্ষেত্রে মনে হয়েছে, আমার থেকে কম যোগ্যও অনেকে এই পুরস্কার পেয়েছেন।’

সাইফ জানান, বাবা মনসুর আলি খান পতৌদির সঙ্গে কথা বলেই নিজের মত পাল্টান। তারপর সরকারের দেয়া এই সম্মানগ্রহণ করেন।

এ ছাড়াও অন্যান্য টুইটেরও জবাব দেন সাইফ। যেমন, তাকে নবাব বলা নিয়ে একটি ব্যঙ্গাত্মক টুইটের জবাবে তিনি বলেন, ‘আমার নবাব হওয়ার ব্যাপারে কোনদিন বিশেষ উৎসাহ ছিল না। বরং কাবাব খাওয়ার ক্ষেত্রে আমার আগ্রহ অনেক বেশি।’

এক টুইটকারী আবার সাইফকে ব্যঙ্গ করেন, সোনম কাপুড়ের বিয়েতে সাধারণ সাদা পঞ্জাবি পরে যাওয়া নিয়ে। তার উত্তরে মজা করে তিনি বলেন, ‘সেদিন সোনমের বিয়ে ছিল, আমার নয়।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫