Skip to content

কবি হেনরী স্বপনের জামিন মঞ্জুর

বাংলাভূমি ডেস্ক ॥
ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হওয়া কবি হেনরী স্বপনের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার সকালে বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শামীম আহম্মেদ তার জামিন মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় কবিতা পরিষদ বরিশালের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মেহেদী হাসান।

তিনি জানান, আগামী ধার্য তারিখ পর্যন্ত তাকে জামিন দিয়েছেন আদালত।

এর আগে মঙ্গলবার হেনরী স্বপনের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার প্রতিবাদে ডিজিটাল নিরাপত্তা আইন বরিশাল কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়।

ওই মামলায় তাকে গ্রেফতার করা হলে সর্বমহলে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫