Skip to content

সিআইডির প্রধান হিসেবে শফিকুল ইসলামের যোগদান

বাংলাভূমি ডেস্ক ॥
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে যোগদান করেছেন পুলিশের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ শফিকুল ইসলাম। আজ সকালে যোগদানের পর তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন বিভাগের প্রধানরা।

গত বৃহস্পতিবার (১৬ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে পুলিশ অধিদফতর থেকে সিআইডিতে বদলি করা হয়।

এর আগে চলতি বছরের ৩০ এপ্রিল সিআইডির প্রধান (সাবেক) অতিরিক্ত মহাপরিদর্শক শেখ হিমায়েত হোসেন মিয়াকে বদলি করে পুলিশ অধিদফতরে সংযুক্ত করা হয়। মিথ্যা তথ্য দিয়ে দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা নেয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিয়েছিল মুক্তিযোদ্ধা-বিষয়ক মন্ত্রণালয়। ৩ মে তাকে অবসরে পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫