Skip to content

গাজীপুরে বারি’তে প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে “আলু ও মিষ্টি আলুর উন্নত জাত ও উৎপাদন কলাকৌশল” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বারি’র কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের উদ্যোগে উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিএডিসি এবং বিভিন্ন এনজিও থেকে ৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

কন্দাল ফসল গবেষণা কেন্দ্র কর্তৃক পরিচালিত ‘উদ্ভাবিত আলু ও ভিটামিন সমৃদ্ধ মিষ্টি আলুর নতুন জাতসমূহের প্রজনন বীজ উৎপাদনে প্রদর্শনীর মাধ্যমে সমস্যা চিহ্নিতকরণ ও গবেষণা ভিত্তিক কর্মসূচি’ প্রকল্পের আওতায় দিনব্যাপী এ প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়।

ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. এ কে এম শামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মদন গোপাল সাহা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. হরিদাস চন্দ্র মোহন্ত। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বারি মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ বলেন, সাম্প্রতিক সময়ে বারি কর্তৃক আলু ও মিষ্টি আলুর বেশ কিছু নতুন জাত উদ্ভাবিত হয়েছে যা অধিক পুষ্টিসমৃদ্ধ এবং রোগ প্রতিরোধী। আমাদের কৃষকরা যেন নতুন এ জাতগুলো সম্পর্কে জানতে পারে সেজন্যই এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন। পাশাপাশি বর্তমানে আমাদের দেশে চাহিদার তুলনায় ৩০-৩৫ লাখ মেট্রিক টন বেশি আলু উৎপাদিত হচ্ছে। এই উদ্বৃত্ত আলুর সঠিক ব্যবহার একটা বড় চ্যালেঞ্জ। উক্ত আলুর বহুবিধ ব্যবহার নিশ্চিত করতে হবে। আমরা যেন এসব আলু রপ্তনী করতে পারি সেদিকে বেশি মনোযোগ দিতে হবে। পাশাপাশি দেশে পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে আলুর পাশাপাশি কমলা/রঙ্গিন শাঁসযুক্ত মিষ্টি আলু দিয়ে বিভিন্ন প্রকার খাদ্য তৈরী করে খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫