Skip to content

কাপাসিয়া থানা পুলিশের সাংবাদিকবৃন্দের সাথে মত বিনিময় সভা

তাওহীদ হোসেন
কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: কাপাসিয়া থানা পুলিশের আয়োজনে থানার নবনির্মিত ভবনে সাংবাদিকবৃন্দের সাথে মত বিনিময় সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ওসি (অপারেশন) মোঃ মনিরুজ্জামানের পরিচালনায় কাপাসিয়ার সিনিয়র সাংবাদিকবৃন্দ বিভিন্ন বিষয় তুলে ধরেন। তারা মাদক, সন্ত্রাস মুক্ত ও সঠিক তদন্তের মাধ্যমে অপরাধী গ্রেফতারের দাবি জানান। প্রয়োজনে সাংবাদিকদের কাছ থেকে তথ্য নিয়ে সঠিক অপরাধীকে গ্রেফতারের করার আহ্বান জানান।

কাপাসিয়া ওসি মোঃ রফিকুল ইসলাম জানান, কাপাসিয়ায় মাদক সম্পূর্ণ নির্মূলে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। আপনারা তথ্য দিয়ে আমাদের সহায়তা করবেন। কাপাসিয়াকে সন্ত্রাস ও মাদক মুক্ত করব। আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, থানা পুলিশের কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫