Skip to content

কনস্টেবল পারভেজের পা কাটার খবরে ওবায়দুল কাদেরের দুঃখ প্রকাশ

বাংলাভূমি ডেস্ক ॥
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতাদের মুখে সরকারের দুর্নীতির কথা আর ভূতের মুখে রাম রাম একই জিনিস।

তিনি বলেন, যে দল ক্ষমতায় থাকাকালীন সময় দেশ তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, যাদের চেয়ারপারসন দুর্নীতির অভিযোগে বর্তমানে কারাবাস করছেন তারা কীভাবে সরকারের সমালোচনা করতে পারে।

রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় হাইওয়ে পুলিশ কমান্ড ও মনিটরিং সেন্টার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নরেন্দ্র মোদি আবার ক্ষমতায় আসায় আগের চেয়ে বেশি শক্তি নিয়ে কাজ করতে পারবেন তিনি। তার এ মেয়াদেই তিস্তাসহ অভিন্ন সব নদীর পানিপ্রবাহ ও বাকি সমস্যাগুলোর সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সম্প্রতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের জামালদী বাসস্ট্যান্ড এলাকায় কর্তব্যরত অবস্থায় বিপিএম পদকপ্রাপ্ত হাইওয়ে পুলিশ কনস্টেবল পারভেজ মিয়া সড়ক দুর্ঘটনায় আহত হওয়া ও চিকিৎসাধীন অবস্থায় তার পা কেটে ফেলার খবরে দুঃখ প্রকাশ করে তিনি। পরে মহাসড়কটির গজারিয়া অংশের জামালদী, ভবেরচর ও বাউশিয়া পাখির মোড়ে তিনটি ফুট ওভার ব্রিজ নির্মাণের ঘোষণা দেন তিনি।

এসময় ঢাকা রেঞ্জের ডিআইজি হাবীবুর রহমান, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপারসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫