Skip to content

ঈদের ছুটির পর অফিস করছেন প্রধান বিচারপতি

বাংলাভূমি ডেস্ক ॥
ঈদের ছুটি শেষে আজ (১০ জুন) প্রথম অফিস করছেন দেশের ২২তম প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

প্রথম কার্যদিবসে প্রধান বিচারপতি রোববার সকাল ১০টায় সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে আসেন। এরপর রেজিস্ট্রার জেনারেল, সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তাসহ আগত সব কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় সুপ্রিম কোর্টের কর্মকর্তা-কর্মচারীরাও তাকে শুভেচ্ছা জানান।

সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা ব্যারিস্টার সাইফুর রহমান  বলেন, ঈদের পর আজ (রোববার) প্রথম সুপ্রিম কোর্টের কার্যক্রম শুরু হয়েছে। সকাল ১০টা থেকে প্রধান বিচারপতি অফিস করছেন। তবে সাপ্তাহিক ছুটি, সরকার ঘোষিত অন্যান্য ছুটি এবং অবকাশকালীন ছুটি শেষে উচ্চ আদালত খুলবে আগামী ১৬ জুন। তাই ঈদের পর প্রধান বিচারপতি আজ অফিস করলেও অ্যার্টনি জেনারেল কার্যালয়ের আইনজীবী ও সুপ্রিম কোর্টের বেশিরভাগ আইনজীবী অনুপস্থিত ছিলেন।

এদিকে, ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসের সকালেও রাজধানী ঢাকা ছিল ছুটির আমেজে। অধিকাংশ মার্কেট ও দোকানপাট দেখা গেছে বন্ধ। রাজপথেও সেই চিরচেনা তীব্র যানজট শুরু হয়নি এখনও।

উল্লেখ্য গত ৫ জুন সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। এ উপলক্ষে গত ৪, ৫ ও ৬ জুন ছিল সরকারি ছুটি। এছাড়া ৭ ও ৮ জুন ছিল সাপ্তাহিক ছুটি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫