Skip to content

নেশার টাকা না দেয়ায় মাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

বাংলাভূমি ডেস্ক ॥
নেশা করার টাকা না দেয়ায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এক ব্যক্তি তার মাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছেন। নিহত মায়ের নাম সেলিনা বেগম (৫০)।

রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গোদাগাড়ী পৌরসভার আরিজপুর মহল্লায় এ ঘটনা ঘটেছে।

নিহত সেলিনা বেগম একই এলাকার মো. শাহাবুদ্দিনের স্ত্রী।

এদিকে ঘটনার পর থেকে ছেলে আবদুস সালেক (৩২) পলাতক রয়েছেন।

গোদাগাড়ী থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, উচ্চশিক্ষিত সালেক দীর্ঘদিন ধরেই মাদকসেবন করেন। রাতে বাড়িতে সালেক ও তার মা সেলিনা বেগম ছাড়া আর কেউ ছিল না। এ সময় নেশা করার জন্য সালেক তার মায়ের কাছে টাকা চান। কিন্তু মা টাকা দিতে রাজি হননি।

ফলে ক্ষিপ্ত হয়ে সালেক তার মায়ের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন। ঘটনাস্থলেই মা সেলিনা বেগমের মৃত্যু হয়।

এর পর সালেক গলায় রশি পেঁচিয়ে মায়ের মরদেহ ঝুলিয়ে দেয়ার চেষ্টা করেন, যাতে সবাই আত্মহত্যা বলে মনে করেন। কিন্তু গলায় ফাঁস লাগানো থাকলেও শরীরের বেশিরভাগ অংশ মেঝেতেই ছিল। আবার মাথা থেকে রক্ত ঝরছিল। ঘটনাস্থলে পড়েছিল হাতুড়িও। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাতুড়ি জব্দ করেছে।

ওসি আরও জানান, ঘটনার পর থেকে ছেলে সালেক পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে। আর মরদেহ উদ্ধার করে রাতেই থানায় নেয়া হয়।

সোমবার সকালে ময়নাতদন্তের জন্য তা রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সালেকের বিরুদ্ধে থানায় হত্যা মামলা হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫