Skip to content

রিকশা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ

বাংলাভূমি ডেস্ক ॥
রাজধানীর মূল সড়কে রিকশা চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন রিকশাচালকরা। মুগদা, মানিকনগর, মান্ডাসহ বেশ কয়েকটি এলাকার সড়কে অবস্থান নিয়েছেন তারা। সোমবার সকাল ৭টা থেকে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

রিকশার চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন রিকশা মালিকরাও।

মুগদা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, মুগদা বিশ্বরোড থেকে মানিকনগর বিশ্বরোড পর্যন্ত রাস্তা জুড়ে অবস্থান নিয়েছেন রিকশাচালক ও মালিকরা। তাদেরকে রাস্তা থেকে সরে যেতে বললেও তারা সরে যায়নি। তবে তাদেরকে সরাতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সকাল সাড়ে ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাস্তা থেকে সরে যায়নি রিকশাচালকরা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫