Skip to content

টেক কাথোরায় বিয়ারসহ আটক ৩

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর মহানগর টেক কাথোরা এলাকা থেকে বিয়ারসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

গতকাল শুক্রবার রাতে র‌্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্প কমান্ডার আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

প্রেসবিজ্ঞপ্তি থেকে আরো জানা যায়, শুক্রবার সন্ধ্যায় র‌্যাব-১ এর আভিযানিক দল বিয়ার ক্রয়-বিক্রির গোপন সংবাদ পেয়ে সদর থানাধীন টেক কাথোরা এলাকায় অভিযান চালায়। অভিযানে রতন আর্মির বাড়ীর দক্ষিণ পার্শ্বের একটি টিনের ঘর থেকে ৬০ক্যান বিদেশী বিয়ার (যার আনুমানিক মূল্য ৩০হাজার), নগদ ১০হাজার ২৬০টাকা ও ৫টি মোবাইল ফোনসহ ৩জনকে আটক করা হয়। আটককৃত মোঃ ইমরান হোসেন (২৩) জিএমপি সালনা বাজার এলাকার মোঃ মোস্তফা কামালের পুত্র, মোঃ মাহমুদ হাসান (১৯), দক্ষিণ সালনা এলাকার মোঃ মিজানুর রহমানের পুত্র, মোঃ খাইরুল ইসলাম ওরফে রিপন (১৯) কাথোরা এলাকার পিতা-মোঃ বাবুল হোসেনের পুত্র। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫