Skip to content

কাপাসিয়ায় বিএনপির প্রয়াত নেতাদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

আকরাম হোসেন রিপন/মীর মাসুদ করিম
গাজীপুর: কাপাসিয়া উপজেলা বিএনপির উদ্যোগে প্রয়াত নেতৃবৃন্দদের স্মরণে তরগাঁওস্থ পালকি কমিউনিটি সেন্টারে শনিবার দিনব্যাপী আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য প্রয়াত নেতা ব্রিগে: জেনা: (অব:) আ স ম হান্নান শাহ্, সাবেক এমপি ডা: ছানাউল্লাহ্, ড. গোলাম হোসেন, অ্যাড. বজলুল হক ও মাহমুদুল হাসান সারোয়ার সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দদের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিমের পরিচালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি নেতা শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ। সাম্প্রতিক সময়ে উপজেলা ব্যাপী বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা, হামলা ও হয়রানীর প্রতিবাদ এবং তাদের প্রতি কৃতজ্ঞতা ও সহানুভূতি জানিয়ে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ খন্দকার আজিজুর রহমান পেরা, জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আব্দুল করিম বেপারী, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আফজাল হোসেন বেপারী, এফ এম কামাল হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাড.এমদাদুল হক লাল, অ্যাড.ইকবাল হোসেন শেখ, তিতুমীর কলেজ ছাত্রদল নেতা আমিনুল ইসলাম হিমেল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান শামীম, উপজেলা বিএনপি নেতা দেলোয়ার হোসেন, হাজী জামান বেপারী, চাঁদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোড়ল, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোলায়মান মোল্লা, কাপাসিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন বেপারী, তরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন বেপারী, কড়িহাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোল্লা, সনমানিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন সরকার, ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুল হক চাঁন মিয়া, বারিষাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, টোক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামসুল হক রোকন, রায়েদ ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান জাফর, সিংহশ্রী ইউনিয়ন বিএনপির সভাপতি মানসুর ভূঁইয়া, উপজেলা যুবদলের সভাপতি হোসেন সারোয়ার, সাধারণ সম্পাদক ফরিদুল আলম বুলু, মহিলা দলের সহ-সভানেত্রী সামছুন নাহার ডেইজী, খোরশিদা মহসিন, উপজেলা কৃষকদলের সভাপতি মজিবুর রহমান, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জুনায়েদ হোসেন লিয়ন, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন শিশির, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক হাসান মাহমুদ টিপু, কাপাসিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক জাহিদুল হাসান সাকিব, কাপাসিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোফাজ্জল হোসেন ইফতি প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫