Skip to content

গাজীপুরে ডেঙ্গু জ্বরে বৃদ্ধের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার মধ্যে রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার মৃত্যু হয়। নিহত আবদুল করিম সরকার (৬০) জেলার কাপাসিয়া সদরের কাপাসিয়া ইউনিয়নের খোদাদিয়া গ্রামের মৃত হাসান আলী সরকারের পুত্র।

স্থানীয় ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার আবদুর রউফ জানান, জ্বরে আক্রান্ত হয়ে করিম সরকার বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। গত বুধবার তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজে হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে চিকিৎসা ও ব্যবস্থাপত্র দিয়ে ছেড়ে দেয়। শুক্রবার মধ্য রাতে ঘেমে শরীর ঠাণ্ডা হয়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। শনিবার ভোরে তাঁকে আবারো শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজে হাসপাতালে নেওয়া হয়। ভর্তির পর চিকিৎসকরা তাকে চিকিৎসা ও বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা দেয়। অসুস্থ্যতার কথা জানতে পেরে স্বজনরা বিষয়টি করিম সরকারের সেনাবাহিনীতে কর্মরত ছেলেকে জানানো হয়। ছেলে বাবাকে দ্রুত ঢাকা সিএমএইচে নিয়ে যেতে বলেন। সেখানে ভর্তির পর পরীক্ষানিরীক্ষা শেষে চিকিৎসক জানান করিম সরকার ডেঙ্গু জ্বরে আক্রান্ত। রবিবার রাত সাড়ে ১২টায় তাঁর মৃত্যু হয়।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজে হাসপাতালে আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস জানান, জ্বর, ডায়রিয়া, কালো পায়খানা, ঘাম ও ক্ষুধামন্দা নিয়ে শনিবার করে প্যারাসিটামল, খাবার স্যালাইন ও আনুসাঙ্গিক চিকিৎসা এবং ডেঙ্গু, ডায়াবেটিকসহ বেশ কিছু পরীক্ষা করতে দেওয়া হয়। কিন্তু দুই ঘণ্টা পর রোগী অনুরোধ করে স্বেচ্ছায় হাসপাতাল থেকে চলে যান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫