Skip to content

ঘরবাড়ি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাভূমি ডেস্ক ॥
নিজেদের ঘরবাড়ি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৩০ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির বিশেষ সভায় লন্ডন থেকে মোবাইল ফোনে যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।

সরকারের পাশাপাশি দলীয় কর্মীদের ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেওয়ারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

গুজবের বিষয়ে বিশেষ সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আইন নিজের হাতে তুলে নেবেন না। গুজবের বিষয়ে সতর্ক থাকুন।

দেশে উৎপাদিত দুধ ও দুগ্ধজাত পণ্যের বিষয়ে আমদানিকারকদের কোনো কারসাজি আছে কি না -সে বিষয়েও সন্দেহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫