Skip to content

সিঙ্গাপুর ছাত্রলীগের নতুন কমিটিতে গাজীপুরের তিন সন্তান

কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুরঃ বাংলাদেশ ছাত্রলীগ সিঙ্গাপুর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত বুধবার বিকেলে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউ এ তালিকা প্রকাশিত হয়।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরি শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত ওই তালিকায় ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

সিঙ্গাপুর ছাত্রলীগ কমিটিতে মোহাম্মদ সোহাগ ও সাধারণ সম্পাদক জেপি তালাশ ছাড়াও আরও স্থান পেয়েছেন গাজীপুরের তিন কৃতি সন্তান

কাপাসিয়া উপজেলা নলগাঁও গ্রামের রুবেল শিকদারকে যুগ্ম সাধারণ সম্পাদক, দড়ি ভাকোয়াদী গ্রামের মোঃ নাজমুল মোল্লাকে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, শ্রীপুর উপজেলা দমদমা গ্রামের খান ফারুককে সদস্য পদে সিঙ্গাপুর ছাত্রলীগ কমিটিতে রাখা হয়।

তারা দীর্ঘদিন যাবত প্রবাসে তাদের কর্ম জীবনের পাশাপাশি রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছে। দেশের বাহিরে কাজ ও রাজনীতির মাধ্যমে ছাত্রলীগের সুনাম অক্ষুণœ রাখছে।

গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন শাতন কমিটিতে গাজীপুর জেলার সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫