Skip to content

জন্মদিনে ধরা পড়ল ডেঙ্গু, একদিন পরেই মৃত্যু হলো রাইয়ানের

বাংলাভূমি ডেস্ক ॥
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাইয়ান সরকার নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রাইয়ান রাজধানীর মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

শুক্রবার (২ আগস্ট) দুপুর দেড়টার দিকে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাইয়ানের এক আত্মীয় বিষয়টি নিশ্চিত করেন।

ওই আত্মীয় বলেন, ‘৩১ জুলাই ছিল রাইয়ানের ১১তম জন্মদিন। ওইদিনই জ্বর আসলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তার ডেঙ্গু জ্বর ধরা পড়ে। ক্রমেই তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রক্ত দেয়া হয় এবং লাইফ সাপোর্টে রাখা হয়। এরপর অবনতি হলে গতকাল দুপুর দেড়টার দিকে সে মারা যায়।’

রাইয়ানরা এক ভাই ও এক বোন ছিলেন বলেও জানান তিনি। সূত্রঃ জাগোনিউজ

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫