Skip to content

পূবাইল থানা এলাকায় বিপুল পরিমাণ আতশবাজিসহ আটক ২

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর মহানগর পূবাইল থানা বসুগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে বিপুল পরিমাণ আতশবাজিসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

সোমবার ভোরে পূবাইল থানা এলাকায় র‌্যাব অভিযান চালিয়েছে বলে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে।

প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়, সোমবার ভোরে গাজীপুর মহানগর পূবাইল থানা এলাকায় র‌্যাব-১ এর কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ২১হাজার ৯৪৩পিস বিস্ফোরক দ্রব্য (আতশবাজী), নগদ ২১হাজার ২৮০টাকা ও ২টি মোবাইল ফোন সহ গাজীপুর জেলা জয়দেবপুর থানা বড়কয়ের মৃত বাবর আলী মুন্সির পুত্র মোঃ জুয়েল মিয়া (৪০), সচীন্দ্র চন্দ্র দাসের পুত্র সঞ্জিত দাস (৩৯) কে আটক করা হয়।

র‌্যাবের জিজ্ঞাসাদে তারা দীর্ঘদিন যাবত বিস্ফোরক দ্রব্য (আতশবাজি) ক্রয়-বিক্রয়ের কথা স্বীকার করে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫