Skip to content

কাপাসিয়ায় চাইনিজ কুড়ালসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেফতার

কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: কাপাসিয়ায় চাইনিজ কুড়ালসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। কিশোর গ্যাংয়ের সদস্যরা মঙ্গলবার সন্ধ্যায় কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় জামে মসজিদ এলাকায় জাহিদ হাসান রনি নামের এক কিশোরকে মোটরসাইকেলসহ গতিরোধ করে অপহরণের চেষ্টা চালায়। তাদের বুধবার সকালে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

জানাযায়, উপজেলার সূর্য্যনারায়নপুর গ্রামের জামান মিয়ার বিএ অনার্স পড়–য়া পুত্র জাহিদ হাসান রনি (২২) মঙ্গলবার সন্ধ্যায় কাপাসিয়া বাজার থেকে বাড়ি ফিরার পথে কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য তার গতিরোধ করে। তারা মোটরসাইকেলসহ রনিকে হত্যার উদ্দেশ্যে নির্জনস্থানে নিয়ে যাবার চেষ্টা চালায়। এ সময় লোকেনের জটলা দেখে থানার এসআই রাসেল কবির ঘটনাস্থলে হানাদিয়ে কাপাসিয়া উত্তর পাড়া গ্রামের মৃত হেলাল উদ্দিনের পুত্র মোঃ ফয়সাল (২১), খোদাদিয়া গ্রামের দুলাল মিয়ার পুত্র নাঈম (২০) ও কাপাসিয়া মধ্যপাড়া গ্রামের মৃত মনির হোসেনের পুত্র শাহ্জালাল (২৪) কে একটি চাইনিজ কুড়ালসহ গ্রেফতার করে।
রনির পিতা জামান জানান, সূর্য্যনারায়নপুর গ্রামের প্রতিবেশী রফিক মোল্লার সাথে তার জায়গা-জমি সংক্রান্ত বিরোধ চলছে। তার সাথে না পেরে রফিকের সন্ত্রাসী পুত্র জুয়েল কিশোর গ্যাংয়ের সদস্যদের দিয়ে রনিকে হত্যার উদ্দেশ্যে অপহরণ করার চেষ্টা চালায়।

কাপাসিয়া থানার এসআই রাসেল কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় একটি বিশেষ কাজে যাবার সময় ঘটনাস্থলে কিছু সংখ্যক লোকের জটলা এবং মোটরসাইকেলসহ একটি ছেলেকে টানাহেঁচড়া করছে দেখতে পাই। এসময় ধাওয়া দিয়ে তিন কিশোরকে আটক করি। পরে তল্লাসী করে তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। জাহিদ হাসান রনি বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫