Skip to content

একটি চক্র ষড়যন্ত্র করে দেশের উন্নয়ন বাধাগ্রস্থ করছে: রাসেল সরকার

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যখন উন্নয়নের রোলমডেল হিসাবে রূপদেয় তখন একটি চক্র মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্র করে দেশের উন্নয়নে বাধাগ্রস্থ করছে। তিনি আরো বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী চোখের চিকিৎসার জন্যে বিদেশ যান। ওই চক্রটি মিথ্যা অপপ্রচার চালায়, নেত্রীর নাকি ক্যান্সার হয়েছে! সে জন্যে তিনি বিদেশে চিকিৎসা করাতে যান!

গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক আলহাজ্ব মো: কামরুল আহসান সরকার রাসেল এসব কথা বলেন। তিনি বুধবার বিকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বাষিকী উপলক্ষে মহানগর যুবলীগ ২১নং ওয়ার্ড আয়োজিত জোলার পাড় বাজারে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন।

ওয়ার্ড যুবলীগ আহবায়ক মোঃ এমারত হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগ নেতা মোঃ হাবিবুর রহমান হাবীব, মোঃ দেলোয়ার হোসেন বাদল, আওয়ামীলীগ নেতা জহিরুল হক মাস্টার, রাহাত খান, এ বি এম কাশেম মন্ডল, মোঃ ইকবাল হোসেন মাষ্টার, মো আব্দুর রহিম,মোঃ শাখাওয়াত হোসেন, মোঃ মোবারক হোসেন, মোঃ আক্তারউজ্জামান হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫