Skip to content

রোহিঙ্গা ক্যাম্প থেকে ৪১টি এনজিও প্রত্যাহার : পররাষ্ট্রমন্ত্রী

বাংলাভূমি ডেস্ক ॥
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গা সমস্যা সৃষ্টি হওয়ার পর দেশি-বিদেশি ১৩৯টি এনজিও ওই এলাকায় তাদের কার্যক্রম শুরু করেছিল। এদের মধ্যে বিভিন্ন অপকর্মমূলক অভিযোগ ওঠায় তালিকা করে ৪১টি এনজিওকে সব ধরনের কার্যক্রম থেকে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার সকালে সিলেটের দক্ষিণ সুরমার লালমাটিয়া এলাকায় সিটি কর্পোরেশনের মেডিকেল বর্জ্য প্রক্রিয়াকরণ প্ল্যান্টের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখনো বিভিন্ন এনজিও একই কাজ করছে। সে ধরনের তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। বিভিন্ন দেশি ও বিদেশি এনজিও নানাভাবে তদবিরও করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ার জন্য।

সিলেট সিটি কর্পোরেশনের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা উদ্যোগকে স্বাগত জানিয়ে ড. এ কে আব্দুল মোমেন বলেন, আমার বড় ভাই সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। এ দুইজন যদি না থাকতেন এটা হতো না, এ জন্য আমি তাদের ধন্যবাদ জানাই।

এ সময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, কাউন্সিলর আযম খান, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫