Skip to content

‘এরশাদ কখনোই আপস করেননি’

বাংলাভূমি ডেস্ক ॥
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দেশ ও মানুষের স্বার্থে কখনোই আপস করেননি বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

শনিবার (৩১ আগস্ট) রাজধানীর আব্দুল্লাহপুর মোড়ে হুসেইন মুহম্মদ এরশাদের চেহলাম উপলক্ষে জাতীয় পার্টি উত্তরা পশ্চিম থানা আয়োজিত আলোচনা সভা, দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণকালে তিনি এ কথা বলেন।

গোলাম মোহাম্মদ কাদের বলেন, এখনো দেশের মানুষ পল্লীবন্ধুকে মনে রেখেছে, তাকে আজীবন মনে রাখবে। দেশের মানুষের অন্তরে পল্লীবন্ধু আজীবন বেঁচে থাকবেন।

জাতীয় পার্টির উত্তরা পশ্চিম থানার সভাপতি শরীফুল আলম সোহেলের সভাপতিত্বে জাপার প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় পার্টি মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়সল চিশতী বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আবুল কাশেম, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, ভাইস চেয়ারম্যান বাহাউদ্দিন বাবুল, যুগ্ম মহাসচিব সুলতান আহমেদ সেলিম, জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক ফখরুল আহসান শাহজাদা, কেন্দ্রীয় নেতা আহাদ চৌধুরী, মঞ্জুরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫